শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ এসকে শফিকুল ইসলাম (শুভ) আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবন শুভ উদ্বোধন ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ বীরগঞ্জে বিদেশে পাঠানোর নামে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা আশুলিয়া বিদেশে পাঠিয়ে প্রতারণা, ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কাতারে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ, আশুলিয়া থানায় লিখিত অভিযোগ ঢাকা জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত কেরানীগঞ্জ দক্ষিণ থানার সুজেল কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মঞ্জুরুল ইসলাম, জাতীয়করণের আশ্বাস বানারীপাড়ার ব্রাহ্মণকাঠীতে নদীভাঙন কবলিত পরিবারের পাশে এমপি সান্টু, ত্রাণ বিতরণ আশুলিয়ায় পরিত্যক্ত বাড়িতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, তদন্তে প্রশাসন

নীলা হারুন-এর কবিতা ‘মায়ের শাড়ি’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

মায়ের জন্য আমার শাড়ি কেনার শখ বহুদিনের।

 

মাকে একটি জান্নাতী সবুজ শাড়িতে দেখার সাধ হয়।

প্রার্থনা করি, জান্নাতে যেন বাবার পাশে মাকে

সবুজ শাড়ি পরা দেখতে পাই।

মাঝে মাঝে মনে হয়, মাকে গোলাপী জামদানী কিনে দেই।

শাড়িটির সুতোগুলো এত দীর্ঘ হবে যেন –

একটি আস্ত ছায়াপথ ঘিরে ধরতে পারে।

মায়ের শাড়ির আঁচল মহাকাশ পর্যন্ত উঁচু

আর পাড়ের দিকটা পৃথিবীর হৃদয়ের কাছাকাছি।

মাঝে মাঝে দিয়াশলাই এর বাক্স হাতে

আসল ঢাকাই মসলিনের কারিগরের সন্ধানে বের হব ভাবি।

ধৈর্য ধরে, কারিগরের হাতের দিকে স্থির একলব্য একাগ্রতা নিয়ে

তাকিয়ে থাকব ,

শাড়িটি বোনা শেষ হলে আমার কাছে পরীক্ষায় উর্ত্তীর্ণ হতে ওটাকে

ঠিক ঠাক ঘুমোতে হবে

দিয়াশলাই এর বাক্সে।

মাকে একটি নরম সুতোর শাড়িও দেয়া যায়।

তাওয়ার উপরের রুটির মত ফুলো ফুলো নয়া শাড়িটিকে

শীতল পুকুরের মিষ্টি হীরাজলে ধুয়ে নরম করে দিব ,

মায়ের যেন ঘাম মুছতে কষ্ট না হয়।

সবচেয়ে ভালো হয় কিনে নিলে আস্ত ইরানী জাফরান বাগান,

প্রতিটি ফুল থেকে, ওযুকরা হাতে বেছে নিব লাল সুতো;

অকৃত্রিম জাফরানী রঙ্গে আরবী আতর মাখা রেশমে বানানো শাড়িটি পরিয়ে দিলে

হাসতে হাসতে মা আমাকে বাড়িয়ে দিবে সালমানের (রাঃ) বাগানের একটি আধখানা আজওয়া, যার অর্ধেক মায়ের মুখে আছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102