রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গন্ধ উপেক্ষা করে অর্ধগলিত মরদেহ উদ্ধারে নিজেই এগিয়ে যান কুমারখালীর ওসি জামাল উদ্দিন পুলিশের উপস্হিতিতে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়া আসামি এসকে শফিকের জামিন লাভ সাভারে ডিবির বিশেষ অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ এসকে শফিকুল ইসলাম (শুভ) আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবন শুভ উদ্বোধন ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ বীরগঞ্জে বিদেশে পাঠানোর নামে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা আশুলিয়া বিদেশে পাঠিয়ে প্রতারণা, ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কাতারে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ, আশুলিয়া থানায় লিখিত অভিযোগ ঢাকা জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত কেরানীগঞ্জ দক্ষিণ থানার সুজেল

সাভারে ডিবির বিশেষ অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

 

শুক্রবার (৩১ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ গত ৩০ জুলাই রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানার শোভাপুর রাজফুলবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে মো. সুমন মিয়া ওরফে বাবু (২২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ৯০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত সুমন মিয়ার বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার কাকরাপালি বটতলী (গুচ্ছগ্রাম) এলাকায়। বর্তমানে তিনি সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায় ভাড়া থাকতেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102