মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রাহকসেবার মানোন্নয়নে আশুলিয়ায় ফ্রেশ বাজার লিমিটেডের প্রধান কার্যালয়ের উদ্বোধন ৫ আগস্ট নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা, হারুন উর রশিদ মন্ডলকে নিয়ে স্থানীয়দের প্রশংসা সাভারে র‍্যাবের অভিযানে ৪০.৫ কেজি গাঁজা উদ্ধার, আরিফ-শিমুলসহ কয়েকজন পলাতক চার দশকের ঐতিহ্যে নতুন অধ্যায়, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্গন্ধ উপেক্ষা করে অর্ধগলিত মরদেহ উদ্ধারে নিজেই এগিয়ে যান কুমারখালীর ওসি জামাল উদ্দিন পুলিশের উপস্হিতিতে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়া আসামি এসকে শফিকের জামিন লাভ সাভারে ডিবির বিশেষ অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ এসকে শফিকুল ইসলাম (শুভ) আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবন শুভ উদ্বোধন ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

গ্রাহকসেবার মানোন্নয়নে আশুলিয়ায় ফ্রেশ বাজার লিমিটেডের প্রধান কার্যালয়ের উদ্বোধন

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ইখলাছুর রহমানঃ স্টাফ রিপোর্টার।

গ্রাহকদের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকার আশুলিয়ার কাঠগড়া মোল্লা বাড়ি, মোল্লা মার্কেট, শ্রীখণ্ডিয়ায় ফ্রেশ বাজার লিমিটেড (চাউলের আড়ৎ)-এর প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্রেশ বাজার লিমিটেডের নির্বাহী পরিচালক রুবেল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক শাহীনুর রহমান শাহী। এছাড়াও ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও আশুলিয়ার নয়ারহাট শাখার সম্মানিত পরিচালকবৃন্দ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ শাহীন মণ্ডল বলেন, “গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যেই আশুলিয়ায় প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। আশুলিয়া, সাভার, ধামরাই, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকার গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক অঞ্চলের কেন্দ্রস্থল হওয়ায় এখান থেকে পর্যায়ক্রমে সারা দেশে ফ্রেশ বাজার লিমিটেডের শাখা সম্প্রসারণ করা হবে।”

তিনি আরও বলেন, “ফ্রেশ বাজার লিমিটেড ইতোমধ্যে সুনামের সঙ্গে বিদেশে পণ্য রপ্তানি করে আসছে। দেশের কৃষিপণ্য ও খাদ্যপণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।”

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা, সমৃদ্ধি এবং দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণ কামনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102