রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দাউদকান্দিতে পিকআপে ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার ১ এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে প্রীতি ফুটবল ম্যাচে ৪-২ গোলে চ্যাম্পিয়ন মুরগী হাটি সুন্দরগঞ্জে তিন শিক্ষার্থী, ১১ শিক্ষক-কর্মচারী: ১৬০ জনের নামে বই উত্তোলনের অভিযোগ গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে: বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জন্মগত হৃদরোগে আক্রান্ত সংবাদকর্মী ইখতিয়ারের সন্তান, চিকিৎসায় সহায়তার আবেদন নিটারে ‘THRIVE ২০২৬’ ও ন্যাশনাল জব ফেস্ট

আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সাভার-আশুলিয়া নিজস্ব প্রতিনিধি:

 

ঢাকার আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভাড়া বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। ওই কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষটি খুলে তিনটি মরদেহ উদ্ধার করে।

 

নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং সদ্য ভূমিষ্ঠ একটি নবজাতক রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

 

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে এটি হত্যাকাণ্ড কি না এবং মৃত্যুর প্রকৃত কারণ কী—তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, ওই কক্ষটির দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত। সেখানে একজন নারী ও পুরুষ স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া থাকতেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

 

ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্য ও আশুলিয়া থানা পুলিশের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

 

এ ঘটনায় এখন পর্যন্ত আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিহতদের পরিচয়, মৃত্যুর কারণ এবং ঘটনার নেপথ্যে কী রয়েছে—তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

ঘটনার বিস্তারিত জানতে তদন্তের অগ্রগতি ও ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102