রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দাউদকান্দিতে পিকআপে ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার ১ এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে প্রীতি ফুটবল ম্যাচে ৪-২ গোলে চ্যাম্পিয়ন মুরগী হাটি সুন্দরগঞ্জে তিন শিক্ষার্থী, ১১ শিক্ষক-কর্মচারী: ১৬০ জনের নামে বই উত্তোলনের অভিযোগ গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে: বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জন্মগত হৃদরোগে আক্রান্ত সংবাদকর্মী ইখতিয়ারের সন্তান, চিকিৎসায় সহায়তার আবেদন নিটারে ‘THRIVE ২০২৬’ ও ন্যাশনাল জব ফেস্ট

এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাভার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তরের সিদ্ধান্তের আলোকে সাভার উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এনসিপি ঢাকা জেলা উত্তরের অফিসিয়াল প্যাডে সাভার উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে নবগঠিত কমিটিকে আগামী ২১ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এনসিপি ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ ও সদস্য সচিব সালামত উল্লাহ রনির অনুমোদনক্রমে কমিটিটি গঠিত হয়। এতে সমন্বয় ও সুপারিশ করেন ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম তামিম, রিফাত আহমেদ ইমন ও আব্দুল্লাহ আল মাসুদ সেতু।

 

নবগঠিত কমিটিতে তানভীর আহমেদকে আহ্বায়ক, সা’আদ আল মোকাররমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আঃ ওয়াদুদকে সদস্য সচিব করা হয়েছে।

 

যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. মিরজাহান খান, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম ও জাহিদুল ইসলাম খান টিপু। সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা মাহদী হাসান।

 

যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন জান্নাতুল বাকিয়া, মো. সোহেল রানা, সাগর আহমেদ, আশরাফুল ও মো. ওবায়দুল্লাহ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. ইব্রাহিম ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান ও মো. এনায়েত হোসেন মাদবর।

 

সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ তুষার আহমেদ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শহিদুল ইসলাম, মো. শফিকুর রহমান তুহিন, সামান্তা আক্তার মৌ, সাজিদ, সাব্বির আহমাদ, আবু হেলাল খান ও শাফায়েত খান সিফাত।

 

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে হাফেজ ক্বারী নাসরুল্লাহকে এবং নারী কল্যাণ বিষয়ক সম্পাদক করা হয়েছে সায়মা বিশ্বাস ইমাকে।

 

কমিটির সদস্য হিসেবে রয়েছেন হাফেজ মাওলানা আবু বক্কর, আবু হানিফ, মো. রাসেল মিয়া, মো. কবির হোসেন খান ও মো. শফিউল্লাহ সুমন।

 

নবগঠিত কমিটির আহ্বায়ক তানভীর আহমেদ বলেন, সাভার উপজেলার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিয়ে কাজ করার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধি ও নির্বাহী বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান তারা।

 

তিনি বলেন, সাভার-আশুলিয়ার মানুষের বিভিন্ন অভাব-অভিযোগ, সমস্যা এবং জাতীয় বিভিন্ন ইস্যুতে সম্মিলিতভাবে কাজ করে একটি আদর্শ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে চান। পাশাপাশি ১১ দলীয় ঐক্যজোটের শরিকদের সহযোগিতা নিয়ে সাভার-আশুলিয়ার পুনর্গঠনে সর্বোচ্চ চেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102