সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেলের জামিন লাভ আশুলিয়ায় ১০০ পিস ইয়াবা ও ৩৮০ পিস ট্যাপেন্টাডলসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ, এসআইকে পিটিয়ে হত্যা আমিনবাজারে হামলায় নিহত এসবির এসআই, আহত ছেলে; গ্রেপ্তার ১ আশুলিয়ার বাইপাইলে সড়কের খানাখন্দে নিত্য দুর্ঘটনা, উল্টে যাচ্ছে পণ্যবাহী যান হরিণাকুন্ডুতে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে ৪টি অসহায় পরিবারকে নবনির্মিত ঘর হস্তান্তর। প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দাউদকান্দিতে পিকআপে ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার ১

সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

সাভার প্রতিনিধি:

ঢাকার সাভারে পৃথক অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

 

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

ডিবি পুলিশ জানায়, প্রথম অভিযানে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে বক্তারপুর বালুরমাঠ এলাকা থেকে মো. রিমন হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

এরপর একই এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক অভিযান চালিয়ে জাহাঙ্গীর (৩৫) ও শাকিল (২৩) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।

 

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে এর আগে একটি চুরির মামলা রয়েছে।

 

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশের দাবি, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102