রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ, এসআইকে পিটিয়ে হত্যা আমিনবাজারে হামলায় নিহত এসবির এসআই, আহত ছেলে; গ্রেপ্তার ১ আশুলিয়ার বাইপাইলে সড়কের খানাখন্দে নিত্য দুর্ঘটনা, উল্টে যাচ্ছে পণ্যবাহী যান হরিণাকুন্ডুতে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে ৪টি অসহায় পরিবারকে নবনির্মিত ঘর হস্তান্তর। প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দাউদকান্দিতে পিকআপে ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার ১ এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার

আশুলিয়ার বাইপাইলে সড়কের খানাখন্দে নিত্য দুর্ঘটনা, উল্টে যাচ্ছে পণ্যবাহী যান

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
  1. স্টাফ রিপোর্টার:

ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়কের খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পণ্যবাহী যানবাহন। সড়কের সামান্য গর্তে চাকা পড়লেই নিয়ন্ত্রণ হারিয়ে ভারী যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। বিশেষ করে ভারী পণ্যবাহী যান চলাচলের সময় এসব খানাখন্দে পড়ে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। এতে যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সড়কে যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারী ও অন্যান্য যানবাহনও ঝুঁকির মধ্যে পড়ছে।

এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে দুর্ঘটনার আশঙ্কা দিন দিন বাড়ছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে সড়কের খানাখন্দ ও ভাঙাচোরা অংশ সংস্কার করে যান চলাচলের উপযোগী করবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102