রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ, এসআইকে পিটিয়ে হত্যা আমিনবাজারে হামলায় নিহত এসবির এসআই, আহত ছেলে; গ্রেপ্তার ১ আশুলিয়ার বাইপাইলে সড়কের খানাখন্দে নিত্য দুর্ঘটনা, উল্টে যাচ্ছে পণ্যবাহী যান হরিণাকুন্ডুতে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে ৪টি অসহায় পরিবারকে নবনির্মিত ঘর হস্তান্তর। প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দাউদকান্দিতে পিকআপে ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার ১ এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার

বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ, এসআইকে পিটিয়ে হত্যা আমিনবাজারে হামলায় নিহত এসবির এসআই, আহত ছেলে; গ্রেপ্তার ১

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সাভার প্রতিনিধি:

ঢাকার সাভারের আমিনবাজারে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেন (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ছোট ছেলে মো. আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জহিরুল ইসলাম নামে একটি প্রাইভেটকারের চালক ও মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে আমিনবাজার এলাকা থেকে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশী মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, এর আগে আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ অটোরিকশাচালক তাঁর রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে ওই চালক ও তাঁর রিকশাকে ধাক্কা দেয়। পরে প্রাইভেটকারে থাকা কয়েকজন যুবক ওই বৃদ্ধকে মারধর শুরু করেন।

বিষয়টি দেখতে পেয়ে কাছাকাছি থাকা এসআই আলতাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ চালককে মারধরের প্রতিবাদ করেন। এ সময় প্রাইভেটকারে থাকা চার থেকে পাঁচজন যুবক তাঁর ওপর চড়াও হন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে আরও লোকজন সেখানে জড়ো হয়ে তাঁকে মারধর করেন।

পরে হামলা থেকে বাঁচতে আলতাফ হোসেন নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে তাঁর মালিকানাধীন কারখানায় চলে যান। অভিযোগ রয়েছে, কিছুক্ষণ পর হামলাকারীরা আরও লোকজন নিয়ে ওই কারখানায় গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফুল ইসলামকে মারধর করা হয়।

তবে পুলিশের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, গাড়ি পার্কিং নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এসআই আলতাফ হোসেন ও তাঁর ছেলে হামলার শিকার হন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

হামলায় গুরুতর আহত বাবা-ছেলেকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তাঁর ছেলে আরিফুল ইসলাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় বসবাস করতেন। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থল ঢাকায় হলেও আমিনবাজার এলাকায় তাঁর জমি ও একটি কারখানা রয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে এসআই আলতাফ হোসেন ও তাঁর ছেলে হামলার শিকার হন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, আমিনবাজারে এক এসবি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ও মালিক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা জানান, নিহত আলতাফ হোসেন ঢাকার একটি জোনে এসবির এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাভার জোনে কর্মরত ছিলেন না। আমিনবাজার এলাকায় তাঁর জমি ও একটি কারখানা রয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ঘটনাস্থলের তথ্য, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102