বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর গলিত লাশ উদ্ধার, রহস্য দানা বাঁধছে আশুলিয়ায় ওভারব্রিজের নামার পথ আটকে হোটেল, মাসে ৩ হাজার টাকা ভাড়া আদায়ের অভিযোগ আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি আশুলিয়ায় শ্রমিক হত্যার বিচার ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আশুলিয়ায় বীথি হত্যা মামলায় অটোরিকশা মেকানিক মজনু গ্রেফতার।  কালিয়াকৈরে বাড়িতে হামলা-ভাঙচুর ও মারধরের অভিযোগ, বিবাহের ফাঁদে ফেলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: আশুলিয়ায় প্রবাসীর ৩ লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে উধাও নতুন স্ত্রী আশুলিয়া-সাভার শিল্পাঞ্চলে মিটার চুরি: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেপ্তার পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হরিপুরে গোসল করতে নেমেছিল রকি, ফিরল নিথর দেহ

ইস্ট লন্ডনে মরহুমা হাজী মুজিবুননেছা ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্টের দোয়া মাহফিল

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:

 

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘মরহুমা হাজী মুজিবুননেছা ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্ট (গড়গড়ী কান্দি-জগন্নাথপুর) ইউকে’-এর উদ্যোগে দোয়া মাহফিল।

 

গত ৬ সেপ্টেম্বর (রোববার) স্থানীয় একটি মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

মীরপুর হাইস্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাস্টার আমীর উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলটি যৌথভাবে পরিচালনা করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন ও ট্রাস্ট সদস্য মোসাদ্দেক হোসেন।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেন মিহরান আহমেদ খান ও হাফিজ জুবায়ের হোসেন। পরে জানহা, নুরিয়া, আকিফা, ইনারা ও ইছরার কণ্ঠে পরিবেশিত যৌথ ইসলামী সংগীত (নাশিদ) উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

 

মাহফিলে ট্রাস্টের মূল লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের দৃষ্টিভঙ্গি তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ নূর বকস।

 

দোয়ার আগে প্রধান আলোচনায় ‘মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় ও দায়িত্ব’ বিষয়ে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্টেপনি শাহজালাল মসজিদের ইমাম কাজী হামিদুল হক।

 

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইকবাল হোসেন, সুয়েব হোসেন, আব্দুস সালাম, ইস্তিহাক আহমেদ খান, দিলোয়ার হোসেন, সৈয়দ জিল্লুর হক, রেজাউল করিম, নাসির উদ্দিন, শামিম চৌধুরী, সিরাজুল ইসলাম ও তোফায়েল আহমেদ।

 

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আজাদ খান, দোহা মিয়া, জসিম উদ্দিন, আব্দুল আউয়াল, মিছবাহ উদ্দিন, সালেহ আহমদ, ইনুছ আলী, আব্দুল কাদির, রফিক আলী, শাহিন মিয়া, এমরান আহমেদ, এমদাদ শিকদার ও জহিরুল ইসলামসহ আরও অনেকে।

 

আলোচনা শেষে মরহুমা হাজী মুজিবুননেছা, মরহুম হাজী আব্দুল নূর, মঈনুদ্দীন আহমেদ, মাহমুদা খাতুন, ফুলেছা বেগম, ছালেমা খাতুন, ফাতেমা বেগমসহ বিশ্বের সকল মরহুম মোমিন-মোমিনাতের রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা হেলালউদ্দীন আহমেদ।

 

পরিশেষে সভাপতির বক্তব্যে মাস্টার আমীর উদ্দীন আহমেদ মাহফিলে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দোয়া মাহফিলের সফল সমাপ্তি ঘোষণা করেন।

 

মোঃ আফজাল মিয়া

সিলেট বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা

বিশ্বনাথ পৌরসভা

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102