বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর গলিত লাশ উদ্ধার, রহস্য দানা বাঁধছে আশুলিয়ায় ওভারব্রিজের নামার পথ আটকে হোটেল, মাসে ৩ হাজার টাকা ভাড়া আদায়ের অভিযোগ আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি আশুলিয়ায় শ্রমিক হত্যার বিচার ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আশুলিয়ায় বীথি হত্যা মামলায় অটোরিকশা মেকানিক মজনু গ্রেফতার।  কালিয়াকৈরে বাড়িতে হামলা-ভাঙচুর ও মারধরের অভিযোগ, বিবাহের ফাঁদে ফেলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: আশুলিয়ায় প্রবাসীর ৩ লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে উধাও নতুন স্ত্রী আশুলিয়া-সাভার শিল্পাঞ্চলে মিটার চুরি: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেপ্তার পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হরিপুরে গোসল করতে নেমেছিল রকি, ফিরল নিথর দেহ

মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে তিনটি প্লাস্টিকের বস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের ছয় টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ঢাকা-খুলনা মহাসড়কের বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা জানাজানি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুরগামী সড়কের ডান পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধানের জমির পাশে তালগাছের গোড়ায় তিনটি মুখ বাঁধা প্লাস্টিকের বস্তা দেখতে পান স্থানীয় পথচারীরা। বস্তাগুলো দেখে সন্দেহ হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে মধুখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম মাসুদুজ্জামান ও এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তাগুলোর মুখ খুললে অজ্ঞাতপরিচয় আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষের ছয়টি আলাদা দেহাংশ দেখতে পায় পুলিশ।

পুলিশ ঘটনাস্থলেই মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

মধুখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম মাসুদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩ থেকে ৪ দিন আগে বস্তাবন্দি অবস্থায় লাশটি ওই স্থানে ফেলে রাখা হতে পারে। লাশে পচন ধরেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় মধুখালী থানা পুলিশ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102