
নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কৃতি সন্তান, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মামুনুর রশিদ আসন্ন ২নং সোহাগদল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে সাধারণ ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
সোহাগদল ইউনিয়নের সন্তান হিসেবে মোঃ মামুনুর রশিদ দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।
তিনি ২নং ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মোঃ মামুনুর রশিদ বলেন, “আমি সোহাগদল ইউনিয়নের সন্তান। এলাকার মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ২নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবেন।
এ সময় তিনি সোহাগদল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।