শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর গলিত লাশ উদ্ধার, রহস্য দানা বাঁধছে আশুলিয়ায় ওভারব্রিজের নামার পথ আটকে হোটেল, মাসে ৩ হাজার টাকা ভাড়া আদায়ের অভিযোগ আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি আশুলিয়ায় শ্রমিক হত্যার বিচার ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আশুলিয়ায় বীথি হত্যা মামলায় অটোরিকশা মেকানিক মজনু গ্রেফতার।  কালিয়াকৈরে বাড়িতে হামলা-ভাঙচুর ও মারধরের অভিযোগ, বিবাহের ফাঁদে ফেলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: আশুলিয়ায় প্রবাসীর ৩ লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে উধাও নতুন স্ত্রী আশুলিয়া-সাভার শিল্পাঞ্চলে মিটার চুরি: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেপ্তার পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হরিপুরে গোসল করতে নেমেছিল রকি, ফিরল নিথর দেহ

পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: মো. সাখাওয়াত হোসেন মামুন

 

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ওনিয় ঘোষ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত ওনিয় ঘোষ ওই গ্রামের বাসিন্দা এবং পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পূর্বধলা বাজার পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিকাশ ঘোষের ছেলে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে ওনিয়কে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওনিয় ঘোষের মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া পূর্বধলা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

শিশুটির মৃত্যুতে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার এবং যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ মনসুর খোকন আকন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102