
আশুলিয়া প্রতিনিধি:
আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. ইসরাফিল হোসেনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ী, লেবুবাগান ও চুন্নীরপাড় এলাকায় পৃথকভাবে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. ইসরাফিল হোসেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা, উন্নয়ন কর্মকাণ্ড এবং স্থানীয়দের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে ইসরাফিল হোসেন স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে তিনি স্থানীয়দের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
উঠান বৈঠকগুলোতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বৈঠককে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।