বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর গলিত লাশ উদ্ধার, রহস্য দানা বাঁধছে আশুলিয়ায় ওভারব্রিজের নামার পথ আটকে হোটেল, মাসে ৩ হাজার টাকা ভাড়া আদায়ের অভিযোগ আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি আশুলিয়ায় শ্রমিক হত্যার বিচার ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আশুলিয়ায় বীথি হত্যা মামলায় অটোরিকশা মেকানিক মজনু গ্রেফতার।  কালিয়াকৈরে বাড়িতে হামলা-ভাঙচুর ও মারধরের অভিযোগ, বিবাহের ফাঁদে ফেলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: আশুলিয়ায় প্রবাসীর ৩ লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে উধাও নতুন স্ত্রী আশুলিয়া-সাভার শিল্পাঞ্চলে মিটার চুরি: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেপ্তার পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হরিপুরে গোসল করতে নেমেছিল রকি, ফিরল নিথর দেহ

মানিকগঞ্জ জেলার হরিরামপুরে দূর্গাপুর গ্রামে ঐতিহ্য বাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।  

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আবুল হাসনাত রাসেল -মানিকগঞ্জ 

 

মানিকগঞ্জের হরিরামপুরে দূর্গাপুর গ্রামে ব্যাপক আনন্দ ও উপভোগের মধ্যে দিয়ে ঐতিহ্য বাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

 

ব্যাপক আনন্দ ও উৎসাহ নিয়ে ২ রা অক্টোবর (শুক্রবার) বেলা ৪.৩০ মিনিটে হরিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামে কৃষকদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে ও চালা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ বিল্টু খন্দকার এর সার্বিক তত্বাবধানে খেলাটি আনন্দ পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মজিদ মিয়া।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাসাসের আহ্বায়ক মোশাররফ হোসেন শিকদার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বুলবুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদার, উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতোয়ার,উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন, হারুকান্দি ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, আয়োজক কমিটির আশরাফুল সহ আরও অনেক ব্যক্তিবর্গ।

 

বক্তারা বলেন,বর্তমান যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক বিনোদনের কোন বিকল্প নেই। উপস্থিত দর্শকরা প্রাচীন ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা দেখে সবাই খুশি আনন্দিত হয়ে খেলাটি উপভোগ করেন। এ সময় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে

তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের কোন বিকল্প নেই। পরিশেষে ব্যাপক আনন্দ ও উপভোগের মধ্যে দিয়ে আয়োজিত খেলার অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102