শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর গলিত লাশ উদ্ধার, রহস্য দানা বাঁধছে আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি আশুলিয়ায় শ্রমিক হত্যার বিচার ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আশুলিয়ায় বীথি হত্যা মামলায় অটোরিকশা মেকানিক মজনু গ্রেফতার।  কালিয়াকৈরে বাড়িতে হামলা-ভাঙচুর ও মারধরের অভিযোগ, বিবাহের ফাঁদে ফেলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: আশুলিয়ায় প্রবাসীর ৩ লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে উধাও নতুন স্ত্রী আশুলিয়া-সাভার শিল্পাঞ্চলে মিটার চুরি: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেপ্তার পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হরিপুরে গোসল করতে নেমেছিল রকি, ফিরল নিথর দেহ

আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা)

 

ঢাকার আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাসিমা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, খোকন হাওলাদার আশুলিয়া এলাকায় সাংবাদিকতা পেশায় নিয়োজিত। অভিযোগে তিনি দাবি করেন, নাসিমা আক্তার (৩৬) বিভিন্ন সময়ে তাকে ও তার সহকর্মীদের ভয়ভীতি দেখিয়ে হয়রানি করে আসছেন। এ ছাড়া মিথ্যা মামলা এবং নারী নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, নাসিমা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে সংবাদ সংগ্রহ ও তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়ায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন খোকন হাওলাদার। পাশাপাশি অন্য একটি অভিযোগের ঘটনায় অর্থ দাবি করার বিষয়টিও লিখিত আবেদনে উল্লেখ করেছেন তিনি।

 

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে আশুলিয়া থানাধীন বাচ্চু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় নাসিমা আক্তার তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন খোকন হাওলাদার। এর প্রতিবাদ জানালে অভিযুক্ত নারী মারধরের উদ্দেশ্যে তার দিকে তেড়ে আসেন এবং একপর্যায়ে গায়ে হাত তোলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া পরিবারের সদস্যদের সম্মানহানির হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।

 

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক খোকন হাওলাদার। অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

 

তবে এ বিষয়ে অভিযুক্ত নাসিমা আক্তারের বক্তব্য পাওয়া গেলে তা-ও গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102