বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত কেরানীগঞ্জ দক্ষিণ থানার সুজেল কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মঞ্জুরুল ইসলাম, জাতীয়করণের আশ্বাস বানারীপাড়ার ব্রাহ্মণকাঠীতে নদীভাঙন কবলিত পরিবারের পাশে এমপি সান্টু, ত্রাণ বিতরণ আশুলিয়ায় পরিত্যক্ত বাড়িতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, তদন্তে প্রশাসন ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় বৃক্ষ মেলা ২০২৬ বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন নরসিংদীর মাধবদীতে প্রায় দুই কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে দিলেন প্রশাসন সুন্দরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ

টিসিবি’র সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২৫ বার পড়া হয়েছে

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম খান ও তার স্ত্রী জাহান আরার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ কারণে উভয়ের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ১ কোটি ২৩ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আলতাফ হোসেন বাদি হয়ে গতকাল বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ‘আসামিরা পরস্পর যোগসাজশে ১ কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৬৬৩ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজেদের দখলে রেখেছেন।’
জেনে-শুনে অসৎ উদ্দেশে উক্ত সম্পদ অর্জনের উৎস সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দুদকে দাখিল করায় দুদক আইন, ২০০৪-এর ২৬ (২), ২৭(১) ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102