
ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইল থানার সামনে জুলাই আন্দোলনের ৮ শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে মাত্র ৩ জন শহীদের নাম ও আত্মত্যাগের বিবরণ সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাকি ৫ জন শহীদের নাম ও পরিচয় না থাকায় এলাকাবাসী, পথচারী ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভের তিনটি পৃথক ফলকে তিনজন শহীদের পরিচয় ও আত্মত্যাগের ঘটনা উল্লেখ রয়েছে। তবে একই ঘটনায় শহীদ হওয়া বাকি পাঁচজনের নাম বা পরিচয় কোথাও উল্লেখ করা হয়নি।
স্থানীয়দের প্রশ্ন, যদি এই স্মৃতিস্তম্ভটি ৮ জন শহীদের স্মরণে নির্মিত হয়ে থাকে, তাহলে কেন সেখানে মাত্র ৩ জনের নাম রয়েছে? বাকি ৫ জন শহীদের নাম কি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে, নাকি এটি নির্মাণে অবহেলার ফল?
তারা বলেন, সকল শহীদের আত্মত্যাগ সমানভাবে স্মরণ করা রাষ্ট্রের দায়িত্ব। তাই দ্রুত স্মৃতিস্তম্ভে ৮ জন শহীদের পূর্ণাঙ্গ নাম, পরিচয় ও আত্মত্যাগের ইতিহাস সংযুক্ত করার দাবি জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হব