বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত কেরানীগঞ্জ দক্ষিণ থানার সুজেল কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মঞ্জুরুল ইসলাম, জাতীয়করণের আশ্বাস বানারীপাড়ার ব্রাহ্মণকাঠীতে নদীভাঙন কবলিত পরিবারের পাশে এমপি সান্টু, ত্রাণ বিতরণ আশুলিয়ায় পরিত্যক্ত বাড়িতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, তদন্তে প্রশাসন ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় বৃক্ষ মেলা ২০২৬ বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন নরসিংদীর মাধবদীতে প্রায় দুই কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে দিলেন প্রশাসন সুন্দরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ

বীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

 (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছরের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তির অর্থ এবং উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম। তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন এবং উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মনজুরুল ইসলাম বলেন, দূর-দূরান্ত থেকে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার মানোন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সরকারের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা বিস্তার, দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নমিরুল ইসলাম চৌধুরী (সেনা), উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. তানভীর আহমেদ চৌধুরী, উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহজান সিরাজ শিপন, পৌর যুবদলের সদস্য সচিব মোকাররম হোসেন চৌধুরী পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রাথমিক বিদ্যালয়ের ৯৯ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা, উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা এবং কলেজ পর্যায়ের ৪০ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করেন। এছাড়া ৩০ জন শিক্ষার্থীর হাতে একটি করে বাইসাইকেল এবং ২০ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102