বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত কেরানীগঞ্জ দক্ষিণ থানার সুজেল কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মঞ্জুরুল ইসলাম, জাতীয়করণের আশ্বাস বানারীপাড়ার ব্রাহ্মণকাঠীতে নদীভাঙন কবলিত পরিবারের পাশে এমপি সান্টু, ত্রাণ বিতরণ আশুলিয়ায় পরিত্যক্ত বাড়িতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, তদন্তে প্রশাসন ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় বৃক্ষ মেলা ২০২৬ বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন নরসিংদীর মাধবদীতে প্রায় দুই কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে দিলেন প্রশাসন সুন্দরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ

আশুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি সাদ্দাম গ্রেপ্তার

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মো. সাদ্দাম হোসেন নামে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন গোহাইলবাড়ী এলাকার আব্দুল মজিদের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিউল আলম সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল গোহাইলবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সাদ্দাম হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক নির্দেশনায় আশুলিয়া থানা এলাকায় মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। শুক্রবারের অভিযানও সেই কার্যক্রমের অংশ।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করছে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, আশুলিয়ায় মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102