বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত কেরানীগঞ্জ দক্ষিণ থানার সুজেল কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মঞ্জুরুল ইসলাম, জাতীয়করণের আশ্বাস বানারীপাড়ার ব্রাহ্মণকাঠীতে নদীভাঙন কবলিত পরিবারের পাশে এমপি সান্টু, ত্রাণ বিতরণ আশুলিয়ায় পরিত্যক্ত বাড়িতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, তদন্তে প্রশাসন ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় বৃক্ষ মেলা ২০২৬ বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন নরসিংদীর মাধবদীতে প্রায় দুই কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে দিলেন প্রশাসন সুন্দরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, স্পিকারের কাছে আনুষ্ঠানিক পত্র

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা: বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। এ লক্ষ্যে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে একটি আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) তারিখে স্বাক্ষরিত ওই চিঠিতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং দায়িত্ব পালনের সময় সংবিধান রক্ষা ও রাষ্ট্রীয় দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।

পত্রে তিনি ২০২৪ সালের আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিবর্তন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনসহ সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের কথাও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রয়েছে।

রাষ্ট্রপতি আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে জ্বর, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। এছাড়া তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় Autonomic Neuropathy রোগ ধরা পড়েছে। এসব শারীরিক জটিলতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

এ অবস্থায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102