বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত কেরানীগঞ্জ দক্ষিণ থানার সুজেল কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মঞ্জুরুল ইসলাম, জাতীয়করণের আশ্বাস বানারীপাড়ার ব্রাহ্মণকাঠীতে নদীভাঙন কবলিত পরিবারের পাশে এমপি সান্টু, ত্রাণ বিতরণ আশুলিয়ায় পরিত্যক্ত বাড়িতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, তদন্তে প্রশাসন ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় বৃক্ষ মেলা ২০২৬ বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন নরসিংদীর মাধবদীতে প্রায় দুই কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে দিলেন প্রশাসন সুন্দরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ

চেক ডিজঅনার মামলায় জামিনে থাকা অভিযুক্ত পৃথক মামলায় গ্রেফতার, আদালতে প্রেরণ

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

চেক ডিজঅনার মামলায় জামিনে থাকা এস.এস. ক্যাপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ সরকার পৃথক একটি মামলায় গ্রেফতার হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকালে আশুলিয়া থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।

আদালতের নথি সূত্রে জানা যায়, ব্যবসায়িক লেনদেনের অংশ হিসেবে তিনি ১০ লাখ টাকা করে দুটি চেক প্রদান করেন। তবে চেক দুটি ব্যাংকে উপস্থাপনের পর “Account Closed/Dormant/Blocked” মন্তব্যে ডিজঅনার হয়। পরে আইনানুগ নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় তার বিরুদ্ধে সি.আর. মামলা নং-২০৩৯/২০২৫ দায়ের করা হয়।

মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তিনি আত্মসমর্পণ করে জামিন লাভ করেন। তবে সম্প্রতি পৃথক আরেকটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার সকালে আশুলিয়া থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, মো. শরিফ সরকারের বিরুদ্ধে আরও কয়েকজন ব্যক্তি আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102