
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক মধ্যবয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ।
রোববার (২৬ জুলাই) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার রহস্য উদঘাটন এবং নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।