শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে ডিবির বিশেষ অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ এসকে শফিকুল ইসলাম (শুভ) আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবন শুভ উদ্বোধন ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ বীরগঞ্জে বিদেশে পাঠানোর নামে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা আশুলিয়া বিদেশে পাঠিয়ে প্রতারণা, ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কাতারে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ, আশুলিয়া থানায় লিখিত অভিযোগ ঢাকা জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত কেরানীগঞ্জ দক্ষিণ থানার সুজেল কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মঞ্জুরুল ইসলাম, জাতীয়করণের আশ্বাস বানারীপাড়ার ব্রাহ্মণকাঠীতে নদীভাঙন কবলিত পরিবারের পাশে এমপি সান্টু, ত্রাণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবন শুভ উদ্বোধন

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোস্তাক আহমেদ বাপ্পি। 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত ষষ্ঠ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিজয়নগর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।এই কলেজে প্রায় ১৬ শত ছাএী পড়াশোনা করে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং সহকারী অধ্যাপক সৈয়দা মারজিয়া সবনম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

স্বাগত বক্তব্য রাখেন- শিক্ষক পরিষদের সদস্য মাজেদুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুসকান ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নবনির্মিত এই একাডেমিক ভবন শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শিক্ষার্থীর পক্ষে সরকার সকল ধরনের সহযোগিতা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।তিনি বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থী আগামীর কর্ণধার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মমিনুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল হোসেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রমের আরও উন্নয়ন কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102