মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রাহকসেবার মানোন্নয়নে আশুলিয়ায় ফ্রেশ বাজার লিমিটেডের প্রধান কার্যালয়ের উদ্বোধন ৫ আগস্ট নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা, হারুন উর রশিদ মন্ডলকে নিয়ে স্থানীয়দের প্রশংসা সাভারে র‍্যাবের অভিযানে ৪০.৫ কেজি গাঁজা উদ্ধার, আরিফ-শিমুলসহ কয়েকজন পলাতক চার দশকের ঐতিহ্যে নতুন অধ্যায়, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্গন্ধ উপেক্ষা করে অর্ধগলিত মরদেহ উদ্ধারে নিজেই এগিয়ে যান কুমারখালীর ওসি জামাল উদ্দিন পুলিশের উপস্হিতিতে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়া আসামি এসকে শফিকের জামিন লাভ সাভারে ডিবির বিশেষ অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ এসকে শফিকুল ইসলাম (শুভ) আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবন শুভ উদ্বোধন ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

সাভারে র‍্যাবের অভিযানে ৪০.৫ কেজি গাঁজা উদ্ধার, আরিফ-শিমুলসহ কয়েকজন পলাতক

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার সাভারে র‍্যাব-৪ এর অভিযানে ৪০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় আরিফ ও শিমুলসহ ২-৩ জন সন্দেহভাজন মাদক কারবারি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

 

র‍্যাব-৪ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট ২০২৬ তারিখ রাত ১২টা ৩৫ মিনিটে র‍্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্পের গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাভার থানার রাজফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড সংলগ্ন দ্বীন ইসলাম সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের উত্তর পাশের ফুটপাতে কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজা মজুদ করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

 

সংবাদের ভিত্তিতে রাত ১২টা ৫৫ মিনিটে র‍্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৪০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আরিফ, শিমুল এবং তাদের সহযোগী আরও ২-৩ জন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, পলাতক আসামিরা পরস্পরের যোগসাজশে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কম দামে গাঁজা সংগ্রহ করে সাভার, আশুলিয়া, ধামরাইসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মজুদ রাখত। পরে তারা স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারিভাবে বেশি দামে এসব মাদক বিক্রি করে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

 

এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102