রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দাউদকান্দিতে পিকআপে ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার ১ এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে প্রীতি ফুটবল ম্যাচে ৪-২ গোলে চ্যাম্পিয়ন মুরগী হাটি সুন্দরগঞ্জে তিন শিক্ষার্থী, ১১ শিক্ষক-কর্মচারী: ১৬০ জনের নামে বই উত্তোলনের অভিযোগ গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে: বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জন্মগত হৃদরোগে আক্রান্ত সংবাদকর্মী ইখতিয়ারের সন্তান, চিকিৎসায় সহায়তার আবেদন নিটারে ‘THRIVE ২০২৬’ ও ন্যাশনাল জব ফেস্ট

রাজাপুরের যুবলীগ নেতা রেজবি সাব্বির ভান্ডারিয়ায় গ্রেপ্তার

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবলীগের নেতা খান রেজবি সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খান রেজবি সাব্বির পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি রাজাপুর উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

ভান্ডারিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বিরের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও নয়টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় চরখালি ফেরিঘাট এলাকায় সাব্বিরের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাব্বিরের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102