রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দাউদকান্দিতে পিকআপে ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার ১ এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে প্রীতি ফুটবল ম্যাচে ৪-২ গোলে চ্যাম্পিয়ন মুরগী হাটি সুন্দরগঞ্জে তিন শিক্ষার্থী, ১১ শিক্ষক-কর্মচারী: ১৬০ জনের নামে বই উত্তোলনের অভিযোগ গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে: বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জন্মগত হৃদরোগে আক্রান্ত সংবাদকর্মী ইখতিয়ারের সন্তান, চিকিৎসায় সহায়তার আবেদন নিটারে ‘THRIVE ২০২৬’ ও ন্যাশনাল জব ফেস্ট

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অটোরিকশায় ২০ কেজি গাঁজা, গ্রেপ্তার-১

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ধান্যদৌল এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৫ মিনিটে উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত আসামি ইসমাইল মিয়া (২৫) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুশরী (টান মুশরী) এলাকার মো. মিজান মিয়ার ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল আনুমানিক ৯টা ৫ মিনিটে উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় থানার এসআই ডিএমএ মজিদের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের একটি দল মিরপুর-ব্রাহ্মণপাড়া সড়কে অভিযান চালায়। এ সময় ইঞ্জিনিয়ার আনিস সাহেবের ‘মাতৃছায়া’ বাড়ির সামনে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ইসমাইল মিয়া নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102