রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দাউদকান্দিতে পিকআপে ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার ১ এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে প্রীতি ফুটবল ম্যাচে ৪-২ গোলে চ্যাম্পিয়ন মুরগী হাটি সুন্দরগঞ্জে তিন শিক্ষার্থী, ১১ শিক্ষক-কর্মচারী: ১৬০ জনের নামে বই উত্তোলনের অভিযোগ গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে: বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জন্মগত হৃদরোগে আক্রান্ত সংবাদকর্মী ইখতিয়ারের সন্তান, চিকিৎসায় সহায়তার আবেদন নিটারে ‘THRIVE ২০২৬’ ও ন্যাশনাল জব ফেস্ট

নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 প্রতিনিধি, নরসিংদী:

নরসিংদীর শিবপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি শিবপুর উপজেলার বানিয়াদী পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে শিবপুর উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন কুমার দত্ত

সভায় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ডা. মনিন্দ্র চন্দ্র বর্মন, কার্তিক চন্দ্র বর্মন, উপদেষ্টা ডা. শংকর চন্দ্র পাল, শিবপুর পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ চন্দ্র বর্মন, সহসভাপতি উজ্জ্বল চন্দ্র দেবনাথ, কেশব চন্দ্র দে, সাবেক সহসভাপতি ও কার্যনির্বাহী সদস্য গৌরাঙ্গ চন্দ্র বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক প্রীতম দাশ রনি, কোষাধ্যক্ষ দিলীপ ঘোষ, প্রচার সম্পাদক প্রহ্লাদ ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব চন্দ্র দাশ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য নারায়ণ মনি দাশ

এছাড়াও শিবপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

সভায় আসন্ন জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজা উদযাপনের প্রস্তুতি, পারস্পরিক সমন্বয় ও সার্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত পূর্ণা চক্রবর্তীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে তার চিকিৎসার জন্য পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102