রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দাউদকান্দিতে পিকআপে ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার ১ এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে প্রীতি ফুটবল ম্যাচে ৪-২ গোলে চ্যাম্পিয়ন মুরগী হাটি সুন্দরগঞ্জে তিন শিক্ষার্থী, ১১ শিক্ষক-কর্মচারী: ১৬০ জনের নামে বই উত্তোলনের অভিযোগ গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে: বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জন্মগত হৃদরোগে আক্রান্ত সংবাদকর্মী ইখতিয়ারের সন্তান, চিকিৎসায় সহায়তার আবেদন নিটারে ‘THRIVE ২০২৬’ ও ন্যাশনাল জব ফেস্ট

হরিণাকুণ্ডুর কুলবাড়ীয়া বাজারের বেহাল সড়ক সংস্কার কাজ শুরু

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

(ঝিনাইদহ) প্রতিনিধি:

দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকা ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়ীয়া বাজারের সড়ক সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। এতে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে।

জানা গেছে, কুলবাড়ীয়া বাজার থেকে মান্দিয়া রোড পর্যন্ত প্রায় ২০০ মিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে পানি জমে যেত। ফলে পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

বিষয়টি উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক মহলের নজরে আসার পর সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তাইজাল উদ্দিন হোসেনের উদ্যোগ এবং হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপনের সহযোগিতায় সোমবার (১০ আগস্ট) সকালে সড়কটির সংস্কার কাজ শুরু করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশার কারণে বাজারে আসা-যাওয়া এবং যানবাহন চলাচলে নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে সংস্কার কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন হলে কুলবাড়ীয়া বাজারের দীর্ঘদিনের জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102