রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দাউদকান্দিতে পিকআপে ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার ১ এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে প্রীতি ফুটবল ম্যাচে ৪-২ গোলে চ্যাম্পিয়ন মুরগী হাটি সুন্দরগঞ্জে তিন শিক্ষার্থী, ১১ শিক্ষক-কর্মচারী: ১৬০ জনের নামে বই উত্তোলনের অভিযোগ গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে: বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জন্মগত হৃদরোগে আক্রান্ত সংবাদকর্মী ইখতিয়ারের সন্তান, চিকিৎসায় সহায়তার আবেদন নিটারে ‘THRIVE ২০২৬’ ও ন্যাশনাল জব ফেস্ট

রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, শিক্ষা উপকরণ পেল ৭ অসচ্ছল শিক্ষার্থী

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী এবং অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা দিতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ৪৩ নম্বর দক্ষিণ-পূর্ব কানুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান পনির।

বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ব্যাডমিন্টন র‌্যাকেট, নেট, শাটলকক, ফুটবল, হ্যান্ডবল, ক্যারম বোর্ডসহ বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম।

এদিকে মো. আসাদুজ্জামান পনিরের ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে এলাকার সাতজন অসচ্ছল শিক্ষার্থীর মধ্যে ফাইল, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নিয়ে এসব শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

৪৩ নম্বর দক্ষিণ-পূর্ব কানুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মশিউর রহমান বলেন, ক্রীড়া সামগ্রী পাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ আরও বাড়বে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

মো. আসাদুজ্জামান পনির বলেন, “অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় যেন অর্থের কারণে বাধা না আসে, সে জন্য নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়াতে ক্রীড়া পরিদপ্তরের কাছে আবেদন করেছি। ইতোমধ্যে চারটি বিদ্যালয় ক্রীড়া সামগ্রী পেয়েছে। বাকি তিনটি বিদ্যালয়ও ক্রীড়া সামগ্রী পাওয়ার পর সেগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।”

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, ক্রীড়া সামগ্রী পাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়বে। একই সঙ্গে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়ে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও উৎসাহ আরও বৃদ্ধি পাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102