শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর গলিত লাশ উদ্ধার, রহস্য দানা বাঁধছে আশুলিয়ায় ওভারব্রিজের নামার পথ আটকে হোটেল, মাসে ৩ হাজার টাকা ভাড়া আদায়ের অভিযোগ আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি আশুলিয়ায় শ্রমিক হত্যার বিচার ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আশুলিয়ায় বীথি হত্যা মামলায় অটোরিকশা মেকানিক মজনু গ্রেফতার।  কালিয়াকৈরে বাড়িতে হামলা-ভাঙচুর ও মারধরের অভিযোগ, বিবাহের ফাঁদে ফেলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: আশুলিয়ায় প্রবাসীর ৩ লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে উধাও নতুন স্ত্রী আশুলিয়া-সাভার শিল্পাঞ্চলে মিটার চুরি: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেপ্তার পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হরিপুরে গোসল করতে নেমেছিল রকি, ফিরল নিথর দেহ

হরিনাকুণ্ডু থানার নবাগত ওসির সঙ্গে জামায়াতে ইসলামীর সৌজন্য সাক্ষাৎ

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

হরিনাকুণ্ডু প্রতিনিধি:

ঝিনাইদহের হরিনাকুণ্ডু থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিনাকুণ্ডু উপজেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময়কালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং অপরাধ দমনে করণীয় নিয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিনাকুণ্ডু উপজেলা শাখার আমির মো. বাবুল হোসেন পুলিশ প্রশাসনকে স্থানীয়ভাবে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

সভায় মাদক, চাঁদাবাজি, জুয়া, চুরি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়ে থানায় এসে নিরপেক্ষ ও সুনির্দিষ্ট আইনি সেবা সহজে পেতে পারেন, সে বিষয়েও আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102