সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেলের জামিন লাভ আশুলিয়ায় ১০০ পিস ইয়াবা ও ৩৮০ পিস ট্যাপেন্টাডলসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ, এসআইকে পিটিয়ে হত্যা আমিনবাজারে হামলায় নিহত এসবির এসআই, আহত ছেলে; গ্রেপ্তার ১ আশুলিয়ার বাইপাইলে সড়কের খানাখন্দে নিত্য দুর্ঘটনা, উল্টে যাচ্ছে পণ্যবাহী যান হরিণাকুন্ডুতে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে ৪টি অসহায় পরিবারকে নবনির্মিত ঘর হস্তান্তর। প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দাউদকান্দিতে পিকআপে ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার ১

সার ভর্তুকির টাকায় বছরে দুইটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব: কৃষি কর্মকর্তা

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি:

সরকার কৃষকদের সার কেনার জন্য যে পরিমাণ ভর্তুকি দিয়ে থাকে, সেই অর্থ দিয়ে দেশে বছরে দুটি করে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন।

 

তিনি বলেন, ধান চাষে সার ও কীটনাশক সঠিক নিয়মে এবং সঠিক সময়ে ব্যবহার করতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব হবে না।

 

বৃহস্পতিবার দুপুরে ব্রি স্যাটেলাইট স্টেশন অফিসের সামনে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

‘কৃষিই সমৃদ্ধি, সমৃদ্ধির জন্য ধান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

এলএসটিডি প্রকল্পের পিএসও ও প্রকল্প পরিচালক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রায় ১০০ জন কৃষক অংশ নেন। প্রশিক্ষণে কৃষকদের হাতে-কলমে ধানের চারা রোপণ, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং প্রয়োগবিধি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

 

প্রশিক্ষণে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধানের উৎপাদন বাড়ানো এবং সঠিক সময়ে সঠিক মাত্রায় সার ও কীটনাশক প্রয়োগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102