রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
হরিণাকুন্ডুতে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে ৪টি অসহায় পরিবারকে নবনির্মিত ঘর হস্তান্তর। প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দাউদকান্দিতে পিকআপে ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার ১ এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে প্রীতি ফুটবল ম্যাচে ৪-২ গোলে চ্যাম্পিয়ন মুরগী হাটি সুন্দরগঞ্জে তিন শিক্ষার্থী, ১১ শিক্ষক-কর্মচারী: ১৬০ জনের নামে বই উত্তোলনের অভিযোগ

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল মাদক উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁও সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯৭ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ২৫৩ বোতল ফেন্সিডিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

 

রোববার (২৩ আগস্ট) ভোরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীন কাঁঠালডাংগী বিওপির সদস্যরা সীমান্তের গেরুয়াডাংগী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে কাঁঠালডাংগী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার ৩৭০ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পরিত্যক্ত স্থান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

 

বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।

 

এ ঘটনায় মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকদ্রব্যগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ধ্বংসের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102