সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেলের জামিন লাভ আশুলিয়ায় ১০০ পিস ইয়াবা ও ৩৮০ পিস ট্যাপেন্টাডলসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ, এসআইকে পিটিয়ে হত্যা আমিনবাজারে হামলায় নিহত এসবির এসআই, আহত ছেলে; গ্রেপ্তার ১ আশুলিয়ার বাইপাইলে সড়কের খানাখন্দে নিত্য দুর্ঘটনা, উল্টে যাচ্ছে পণ্যবাহী যান হরিণাকুন্ডুতে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে ৪টি অসহায় পরিবারকে নবনির্মিত ঘর হস্তান্তর। প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দাউদকান্দিতে পিকআপে ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার ১

সাভার-আশুলিয়ায় ১,৪০৫ পোলিং এজেন্টকে সংবর্ধনা, প্রদান করা হলো সম্মাননা ক্রেস্ট

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

 

ঢাকার সাভার-আশুলিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনকারী ১ হাজার ৪০৫ জন পোলিং এজেন্টকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

 

শনিবার (৩০ আগস্ট) বিকেলে আশুলিয়ার ঘোষবাগ এলাকার গ্রামীণ কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকার দায়িত্বপ্রাপ্ত ১ হাজার ৪০৫ জন পোলিং এজেন্টকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

 

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. জামাল হোসেন মজুমদার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মো. তমিজ উদ্দিন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মোল্লা, থানা কৃষক দলের সদস্যসচিব আবুল হোসাইন মুন্সী, যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম মন্ডল, থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন, ইয়ারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রিপন শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, নির্বাচনে পোলিং এজেন্টদের দায়িত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা এবং ভোটের ফলাফল সঠিকভাবে পর্যবেক্ষণে পোলিং এজেন্টরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।

 

তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় পোলিং এজেন্টদের দায়িত্বশীলতা ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবেই এ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হচ্ছে।

 

অনুষ্ঠানে পোলিং এজেন্টরা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। এ সময় নেতাকর্মী ও উপস্থিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102