
সাভার-আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের সমর্থনে উঠান বৈঠক ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, নেতাকর্মী, সমর্থক এবং মীর পরিবারের মুরুব্বিরা অংশ নেন।
উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীর। এ সময় তিনি নির্বাচিত হলে ইয়ারপুর ইউনিয়নকে সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যারিস্টার আজিজুল হক মীর বলেন, “ইয়ারপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগণের মতামত ও সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, মাদক ও সন্ত্রাস প্রতিরোধসহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয়কে গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তরুণ সমাজকে সঙ্গে নিয়ে নিরাপদ ও উন্নত ইয়ারপুর গড়ে তোলার কথাও জানান তিনি।
উঠান বৈঠকে মোঃ আলহাজ্ব সাফাজ উদ্দিন মীরের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার আজিজুল হক মীরের জন্য দোয়া ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার পাশে থাকার আহ্বান জানান সমর্থকরা।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মীরবাড়ি বাইতুল্লাহ জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সাফাজ উদ্দিন মীর।
এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব সাইফুল ইসলাম সুন্না সুন্সী, আনোয়ার হোসেন মীর, মনোরার মীর, দেলোয়ার মীর, ছানোয়ার মীর, নূরু মীর, যুবদল নেতা মামুন মীর, যুবদল নেতা খোরশেদ আলম মনির, জিয়া মীরসহ স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও মুরুব্বিরা।
উঠান বৈঠক শেষে ব্যারিস্টার আজিজুল হক মীরের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিলে অংশ নেওয়া স্থানীয় সমর্থকরা বলেন, ব্যারিস্টার আজিজুল হক মীর দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।