
আব্দুল আজিজ, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার সংবাদকর্মী ইখতিয়ার উদ্দিন আজাদ। দীর্ঘদিন ধরে এলাকার নানা খবর মানুষের সামনে তুলে ধরলেও আজ নিজের সন্তানকে বাঁচাতে তিনি অসহায় হয়ে পড়েছেন।
ইখতিয়ার উদ্দিন আজাদের একমাত্র ছেলে সন্তান জন্মগতভাবে জটিল হৃদরোগে আক্রান্ত। অন্য শিশুদের মতোই সে খেলাধুলা করে, হাসে-খেলে সময় কাটায়। কিন্তু তার বাবা-মা জানেন, জন্মগত হৃদরোগের কারণে শিশুটির জীবন রয়েছে গুরুতর ঝুঁকিতে।
সন্তানকে বাঁচাতে প্রায় দুই বছর আগে ভারতের নারায়ণা হাসপাতালে তার রোবোটিক সার্জারি করানো হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বর্তমানে শিশুটির আবারও দেশের বাইরে নিয়ে গিয়ে ওপেন হার্ট সার্জারি করানো প্রয়োজন।
তবে এ চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন, যা একজন সংবাদকর্মী হিসেবে ইখতিয়ার উদ্দিন আজাদের একার পক্ষে বহন করা অত্যন্ত কঠিন। একদিকে সন্তানের জীবন বাঁচানোর তীব্র আকুতি, অন্যদিকে চিকিৎসার ব্যয়—সব মিলিয়ে তিনি এখন সর্বসাধারণের সহযোগিতার প্রত্যাশায় রয়েছেন।
সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন শিশুটির পরিবার।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ১০, ২০, ৫০ টাকা কিংবা সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ সহযোগিতা শিশুটির চিকিৎসার জন্য বড় সহায়তা হতে পারে। পাশাপাশি মানবিক এই আবেদনটি বেশি বেশি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
সহযোগিতা পাঠানোর নম্বর:
📱 বিকাশ/নগদ/রকেট: 01721218206
একটি শিশুর জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও হয়ে উঠতে পারে তার পরিবারের জন্য বড় আশার কারণ।