রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দাউদকান্দিতে পিকআপে ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার ১ এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে প্রীতি ফুটবল ম্যাচে ৪-২ গোলে চ্যাম্পিয়ন মুরগী হাটি সুন্দরগঞ্জে তিন শিক্ষার্থী, ১১ শিক্ষক-কর্মচারী: ১৬০ জনের নামে বই উত্তোলনের অভিযোগ গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে: বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জন্মগত হৃদরোগে আক্রান্ত সংবাদকর্মী ইখতিয়ারের সন্তান, চিকিৎসায় সহায়তার আবেদন নিটারে ‘THRIVE ২০২৬’ ও ন্যাশনাল জব ফেস্ট

উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে: বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:

 

সিলেটের বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, উন্নয়ন কাজের ক্ষেত্রে কোনো ধরনের গ্রুপিং থাকা উচিত নয়। ব্যক্তি পছন্দের বা অপছন্দের বিষয়টি মুখ্য নয়; জনগণের কল্যাণে যে উন্নয়ন করবেন, তাকেই স্বাগত জানাতে হবে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে ‘ইউএই এইড’-এর সৌজন্যে উপকারভোগীদের মধ্যে ফুডপ্যাক (খাদ্যসামগ্রী) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার যেসব উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করেছে, সেগুলোর সুফল সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। উন্নয়নের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দিতে হবে।

 

তিনি বলেন, “উন্নয়ন কাজের বেলায় কোনো গ্রুপিং নেই। ব্যক্তি পছন্দের কিংবা অপছন্দের বিষয়টি মুখ্য নয়। উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, আবদুল কাইয়ুম, দেওকলস ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ, সিলেট জেলা যুবদলের সহসম্পাদক জাহাঙ্গীর আলম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আকিরুল ইসলাম জিসানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর বক্তব্য শেষে উপজেলার বিভিন্ন এলাকার ৭৫০ জন উপকারভোগীর মধ্যে ফুডপ্যাক (খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102