রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দাউদকান্দিতে পিকআপে ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার ১ এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে প্রীতি ফুটবল ম্যাচে ৪-২ গোলে চ্যাম্পিয়ন মুরগী হাটি সুন্দরগঞ্জে তিন শিক্ষার্থী, ১১ শিক্ষক-কর্মচারী: ১৬০ জনের নামে বই উত্তোলনের অভিযোগ গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে: বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জন্মগত হৃদরোগে আক্রান্ত সংবাদকর্মী ইখতিয়ারের সন্তান, চিকিৎসায় সহায়তার আবেদন নিটারে ‘THRIVE ২০২৬’ ও ন্যাশনাল জব ফেস্ট

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি, লুৎফর সিকদার:

 

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের নেতৃত্বে কেন্দ্রীয় কালীবাড়ি থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়ি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

এর আগে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূজা-অর্চনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্রনাথ বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহ, স্ট্যাম্প ভেন্ডার ও জুয়েলারি ব্যবসায়ী সঞ্জয় সিকদারসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

 

পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমীর আয়োজন শেষ হয়।

 

এদিকে, জেলার কোটালীপাড়া, মুকসুদপুর, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার আশ্রম ও মন্দিরেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102