বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর গলিত লাশ উদ্ধার, রহস্য দানা বাঁধছে আশুলিয়ায় ওভারব্রিজের নামার পথ আটকে হোটেল, মাসে ৩ হাজার টাকা ভাড়া আদায়ের অভিযোগ আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি আশুলিয়ায় শ্রমিক হত্যার বিচার ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আশুলিয়ায় বীথি হত্যা মামলায় অটোরিকশা মেকানিক মজনু গ্রেফতার।  কালিয়াকৈরে বাড়িতে হামলা-ভাঙচুর ও মারধরের অভিযোগ, বিবাহের ফাঁদে ফেলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: আশুলিয়ায় প্রবাসীর ৩ লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে উধাও নতুন স্ত্রী আশুলিয়া-সাভার শিল্পাঞ্চলে মিটার চুরি: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেপ্তার পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হরিপুরে গোসল করতে নেমেছিল রকি, ফিরল নিথর দেহ

নজরুলের জন্মবার্ষিকীতে শিল্পকলা একাডেমিতে নৃত্য

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিবেদন করেছে ‘শান্তির জয় হোক, সাম্যের জয় হোক’ শীর্ষক আয়োজন।

সোমবার (২৫ মে) দুপুর ৩টায় শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে এ আয়োজনটি প্রচার করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘আর্ট এগেইন্সট করোনা’ শীর্ষক আয়োজনের অংশ হিসেবে এবং কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সঙ্গীত ও নৃত্যের সংমিশ্রণে তৈরি এই ভিডিওটি প্রচার করা হয়। এর পরিকল্পনা করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং সম্পাদনা করেছেন আসিফ মুহাম্মদ মোসাদ্দেক।

আয়োজনের পরিবেশনায় অংশ নিয়েছেন শিল্পী লায়লা ইয়াসমিন লাবণ্য, ইমন আহমেদ, শাহনাজ শারমিন অনন্যা, নাইমুজ ইনাম নাইম, সুমাইতাহ্ তাবাসসুম খানম লগ্ন, মো. এস কে জাহিদ এবং মিফতাহুল বিনতে মাশুক।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102