
স্টাফ রিপোর্টার: মোস্তাক আহমেদ বাপ্পি
আজ ২৩ জুলাই বৃহস্পতিবার বিকালে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া ফুলের তোরা দিয়ে বরণ করেন নবাগত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান কে।
উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ আলহাজ্ব মিজানুর রহমান মিজান, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কর্মরত কর্মকর্তা,কর্মচারী, দ্যা কান্ট্রি টুডে” পত্রিকার জেলা প্রতিনিধি আফজালুর রহমান রিপনসহ অনেকে।
এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান কে দায়িত্ব হস্থান্তর করেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিসিএস ৩৬ ব্যাচের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর আগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। এ বছর তিনি চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন।