রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দাউদকান্দিতে পিকআপে ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার ১ এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে প্রীতি ফুটবল ম্যাচে ৪-২ গোলে চ্যাম্পিয়ন মুরগী হাটি সুন্দরগঞ্জে তিন শিক্ষার্থী, ১১ শিক্ষক-কর্মচারী: ১৬০ জনের নামে বই উত্তোলনের অভিযোগ গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে: বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জন্মগত হৃদরোগে আক্রান্ত সংবাদকর্মী ইখতিয়ারের সন্তান, চিকিৎসায় সহায়তার আবেদন নিটারে ‘THRIVE ২০২৬’ ও ন্যাশনাল জব ফেস্ট

তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ ও রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বরিশাল,

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন।

সোমবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকায় তথ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত এ মধ্যাহ্নভোজে বরিশালের ঐতিহ্যবাহী নানা ধরনের দেশীয় খাবার পরিবেশন করা হয়।

কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে মধ্যাহ্নভোজের আয়োজনটি পরিণত হয় বরিশালের মাটি, মানুষ ও স্থানীয় খাদ্যসংস্কৃতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের আন্তরিক পরিচয়ের এক বিশেষ পর্বে।

মধ্যাহ্নভোজের আগে তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

দুপুরের খাবারে নদীমাতৃক বরিশালের ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ ইলিশসহ বিভিন্ন ধরনের মাছের পদ, ভর্তা-ভাজি ও গ্রামবাংলার পরিচিত দেশীয় খাবার পরিবেশন করা হয়। খাবারের তালিকায় ছিল ইলিশ, আইড়সহ বিভিন্ন মাছের নানা পদ।

এ আয়োজনের মধ্য দিয়ে মার্কিন অতিথির সামনে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতি ও বাঙালির চিরায়ত আতিথেয়তার আঞ্চলিক বৈচিত্র্য তুলে ধরা হয়।

মধ্যাহ্নভোজের শেষ পর্বে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধিসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টান্ন।

বরিশালের মানুষের আতিথেয়তা, স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ—সব মিলিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরের দ্বিতীয় দিনের এই মধ্যাহ্নভোজ হয়ে ওঠে একটি বিশেষ সাংস্কৃতিক অভিজ্ঞতা

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102