সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেলের জামিন লাভ আশুলিয়ায় ১০০ পিস ইয়াবা ও ৩৮০ পিস ট্যাপেন্টাডলসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ, এসআইকে পিটিয়ে হত্যা আমিনবাজারে হামলায় নিহত এসবির এসআই, আহত ছেলে; গ্রেপ্তার ১ আশুলিয়ার বাইপাইলে সড়কের খানাখন্দে নিত্য দুর্ঘটনা, উল্টে যাচ্ছে পণ্যবাহী যান হরিণাকুন্ডুতে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে ৪টি অসহায় পরিবারকে নবনির্মিত ঘর হস্তান্তর। প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারে পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দাউদকান্দিতে পিকআপে ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার ১

সখের প্রবাস জীবন

আজকের দৃষ্টি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

বিরহ কবি: মোঃ খাইরুল ইসলাম

 

সখের প্রবাস বলে যারা দূর থেকে চেয়ে রয়,

তারা তো জানে না—এই জীবনে কতটা কান্না রয়।

রঙিন দালান, চকচকে গাড়ি—দূর থেকে লাগে ভালো,

ভেতরে ভেতরে নিভে যায় কত প্রবাসীর বুকের আলো।

 

সোনার হরিণ ধরতে এসে খাঁচায় বন্দি প্রাণ,

যন্ত্রের মতো খাটতে খাটতে ফুরিয়ে যায় গান।

সখের জীবন নয় রে বন্ধু, এ যেন মরুভূমি,

যেখানে ঝরে শুধু ঘাম আর কষ্ট—বোঝে না কেউ তুমি।

 

টাকার এপিঠে লেখা থাকে কত বিনিদ্র রাত,

ওপিঠে লুকানো থাকে আপনজন ছোঁয়ার আকুল হাত।

সবাই শুধু হিসাব খোঁজে—কত পাঠালি দেশে,

কেউ তো বলে না, “কেমন আছিস ক্লান্ত দিনের শেষে?”

 

ঈদ আসে, ঈদ চলে যায় একলা ঘরের কোণে,

কান্না চেপে হাসতে হয় মায়ের সঙ্গে ফোনে।

সখের প্রবাস নামেই শুধু, আসলে এ এক ফাঁদ,

পরের দেশে বিক্রি করে দিতে হয় নিজের সুখের চাঁদ।

 

স্ত্রী-সন্তান, পুত্র-কন্যা, কত আপনজন,

সবাইকে ছেড়ে যেতে হয়—বুকে নিয়ে বিষণ্ন মন।

পরিবারের মুখে হাসি ফুটাতে দিন-রাত পরিশ্রম,

নিজের সুখ বিসর্জন দিয়ে চালিয়ে যেতে হয় সংগ্রাম।

 

কেউ রাখে না খবর ভাই, দিন শেষে কত আবদার,

ছেলে বলে—“বাবা, আমার জন্য আনবে নতুন মোবাইল একবার?”

মেয়ে বলে—“বাবা, আমার জন্য কিছু আলতা-পাউডার আনবে,

সঙ্গে একটু মেকআপ আর চানু—আমার জন্য রাখবে?”

 

স্ত্রী বলে—“ওগো পরানের স্বামী, চাই না কিছু আমার,

শুধু এনে দিও একটা লাল বেনারসি শাড়ি এবার।

সঙ্গে এনো গলায় পরার একটি সুন্দর হার,

তোমার জন্য সাজব আমি—ভরবে সুখে সংসার।”

 

কিন্তু কেউ কি খোঁজ নেয়, মানুষটা কেমন আছে?

কতটা কষ্ট বুকে নিয়ে প্রতিদিন সে হাসে!

নেই তো খোঁজ তার ক্লান্তির, নেই তো খোঁজ ব্যথার,

শুধু আবদার জমতে থাকে—দিনের পর দিন তার।

 

হার না মানা এই মানুষটি আবদার সাজায় রোজ,

নিজের সুখ ভুলে গিয়ে আপনজনের সুখই খোঁজ।

হাজার কষ্ট বুকে নিয়ে রাখে সবার শখের আবদার,

এই তো হলো সখের প্রবাস জীবন—

যেখানে হাসির আড়ালে লুকিয়ে থাকে অশ্রুধার।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102